হোম > রাজনীতি

শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি

রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটির নেতারা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। এ সময় দাবি বাস্তবায়নে সরকার গড়িমসি করলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

আজ শনিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শামসুন নাহার হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা খাতে সরকারের প্রতিশ্রুত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিকভাবে প্রচলিত জোনাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ইউনেসকো সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে।

মাহির শাহরিয়ার আরও বলেন, ‘বহুধা বিভক্ত শিক্ষাব্যবস্থা বৈষম্য সৃষ্টি করছে। একই ধারার, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।’ এ ছাড়া প্রাথমিক পর্যায়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালেরও দাবি জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সালমান রাহাত, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সুজন ও সদস্য প্রশান্ত কৈরী।

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা