হোম > রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী সবাই শাহবাগী শক্তির ভিকটিম: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই পরবর্তী নতুন সরকার আসার পরেও আমরা আজ পর্যন্ত শাহবাগের বিচার করতে পারিনি। ফ্যাসিবাদবিরোধী সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। বিভিন্ন সময়ে তারা আল্লাহ-রাসুল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা ও রাষ্ট্র এক সাথে কাজ করেছিল।’

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আর সি মজুমদার অডিটোরিয়ামে ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, শাহবাগের এই শক্তি নির্মূল করার জন্য আমাদের দেশের সকলে শাপলায় একত্রিত হয়েছে। ফ্যাসিবাদী সরকার তাদের দমনের জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি কাজে লাগিয়েছিল। সেই দিন ৫-৬ মে সারা দেশে মানুষ কান্না করেছিল। আমরা নিহতের সংখ্যা এখনো পুরোপুরি আইডেনটিফাই করতে পারিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের বারবার স্মরণ করা দরকার। তাদের অবদানের কারণে আজকে এই শক্তি থেকে আমরা মুক্ত হয়েছি। তবে এই শক্তি আবারও ফিরে আসতে চাচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য আমাদের শত্রু-মিত্র ভালোভাবে চিনতে হবে।

এ সময় সরকারের কাছে ৫ দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের এ নেতা। দাবিগুলো হলো—শাপলা গণহত্যার জন্য তদন্ত কমিশন গঠন ও বিচার করতে হবে এবং শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ সকলকে বিচারের নিশ্চিত করতে হবে; রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে; শাপলা গণহত্যায় নিহত ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ; গণহত্যায় জড়িতদের বিচারের জন্য একটি পূর্ণ রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং মানবাধিকার সংগঠন ও ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে বসে শহীদদের মূল সংখ্যা নির্ধারণ করতে হবে।

এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সভার সঞ্চালনা করেন দলটির শাখা সেক্রেটারি কাজী আশিক।

প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপি, নেতৃত্বে আলাউদ্দীন মোহাম্মদ

যারা আগে গেস্টরুম-গণরুমের সঙ্গে ছিল, তাদের অনেকেই এখন শিবিরের সঙ্গে যুক্ত: সাহস

এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র, হাজী শরীয়তুল্লাহর বংশধর ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এনসিপিতে যোগ দিচ্ছেন আজ

নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় অবরোধ, বিক্ষোভ, সংঘাত

মনিরার জন্য অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত, অন্যথায় নুসরাতের গেজেট প্রকাশ করবে ইসি

বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না: সারা হোসেন

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ ইসলাম