হোম > রাজনীতি

আলু তুলে দিতে নয়, উৎপাদনের খরচ জানতে মাঠে যাই: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে মাঠে কিষানিদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘মাঠে যাওয়া মানে আমরা আলু তুলে দিচ্ছি, এমন না। যে মাঠে আলু তোলা হচ্ছে, সেখানে যাই এই কারণে যে, আলু উৎপাদন করতে কয় টাকা খরচ হয়, তা শুনতে।’

আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে জনসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এ কথা বলেন।

এনসিপির এই নেতা মাঠে যাওয়ার আরও কারণ হিসেবে বলেন, ‘যে মানুষটা আলু তুলে দিচ্ছে, সে যে প্রতিদিন ৩০০ টাকা পাচ্ছে, সেটা দিয়ে তার পরিবার চলে কি না, এটা জানতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ লোক দেখানোর জন্য এই কাজগুলো (ফসল তুলে দেওয়া) করেছে দেখে অন্যরাও লোক দেখানোর জন্য করবে, এটা হচ্ছে পচা মানসিকতার পরিচয়। আমাদের বরং এটা ভাবা উচিত যে মানুষটা আসলে কী কারণে যাচ্ছে।’

সারজিস আরও বলেন, ‘আমরা এখনো মাঠে যাব, তবে ধান কাটতে যাব না। যেই কৃষক ধান লাগিয়েছে, সে পোষাতে পারছে কি না, এটা শুনতে যাব। ঠিকমতো সার পাচ্ছে কি না, এটা শুনতে যাব। যে ধান কাটছে, তার ওই দামে দিনটা চলে কি না, যখন সে ধান কাটে না, সিজন চলে না, তখন কীভাবে চলে, এই জিনিসগুলো আমরা শুনতে যাব। এগুলো যখন শুনব, তখন আমরা সামগ্রিক বিষয় পর্যালোচনা করে দেশের ও সরকারের সামনে এ বিষয়গুলো তুলে ধরতে পারব। মাঠপর্যায়ে আমরা এই কাজ করব। তাহলেই কৃষক, সরকার ও আমলাতন্ত্র সবকিছুর মাধ্যমে সমন্বয় করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে।’

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের