হোম > রাজনীতি

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন।

আগামীকাল ১৩ মে বিয়ে করবেন ডাকসু ভিপি। তাঁর বিয়ের দাওয়াত কার্ডের তথ্য অনুযায়ী, সাদিকের হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে।

সাদিক কায়েমের বিয়ের দাওয়াতপত্র। ছবি: সংগৃহীত

কার্ডে উল্লেখ করা হয়েছে, আগামীকাল বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ হবে। সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হবে।

ডাকাসু সূত্র বলেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তাঁর বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

বিয়েকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন ডাকসু ভিপি। এর অংশ হিসেবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিয়ের দাওয়াতপত্র দিয়েছেন। এ সময় জামায়াত আমির তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন সাদিক কায়েম। তিনি স্পিকারকে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলে স্পিকার তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানান।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও নিজের বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লববিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে সাক্ষাতের সময় ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় ড. ইউনূস তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এদিকে বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ডাকসুর নেতা-কর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান