হোম > রাজনীতি

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম-খুনসহ সকল গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ঘোষিত কর্মসূচিতে থাকছে সভা-সেমিনার, চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান।

আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির একটি বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

কর্মসূচি ঘোষণায় হামিদুর রহমান আযাদ বলেন, আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে। ৬ জুলাই জাতীয় সংসদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন এবং জুলাই সনদ ইস্যু পুনরায় সংসদে উত্থাপনে স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ৮ জুলাই রাজধানীতে একটি সেমিনারের আয়োজন করা হবে। ২০ জুলাই ১১ দলের নারী সংসদ সদস্য ও নারী নেত্রীদের নিয়ে একটি আলোচনা সভা করা হবে। এ ছাড়া মাসব্যাপী অনুষ্ঠানের মধ্যে চিত্র প্রদর্শনী কর্মসূচি রাখা হয়েছে বলে জানান তিনি।

জামায়াতের এই নেতা জানান, ২৩, ২৪ ও ২৫ জুলাই রাজধানীসহ সারা দেশে গ্রাফিতি অঙ্কন করা হবে। ৩১ জুলাই সারা দেশে সব মসজিদে জুমার নামাজের পর দোয়া হবে। এ ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যাঁর যাঁর উপাসনালয়ে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাইয়ের স্মৃতিবিজড়িত ঘটনাস্থলগুলোতে বিভিন্ন দিন-তারিখ নির্ধারণ করে স্মৃতিচারণামূলক সভা-সমাবেশ করা হবে, যেখানে প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবার অংশগ্রহণ করবে। একইভাবে সারা দেশেও ঘটনাস্থলগুলো চিহ্নিত করে সেখানে এ ধরনের কর্মসূচি পালন করা হবে। সর্বশেষ ৫ আগস্ট রাজধানীসহ সব জেলা, মহানগরী এবং উপজেলা পর্যায়ে সমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির