হোম > রাজনীতি

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকির ৫ কৌশল বাতলে দিল আ.লীগ

আজকের পত্রিকা ডেস্ক­

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহীদ নূর হোসেন দিবসের বিক্ষোভ মিছিলে যোগ দিতে কর্মী-সমর্থকদের কৌশল বাতলে দিয়েছে আওয়ামী লীগ।

আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কৌশলের কথা তুলে ধরা হয়। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আগামীকাল রোববার বেলা ৩টায় জিরো পয়েন্ট তথা নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে।

পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশে বলা হয়, ‘১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেন চত্বরে আসবেন? পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর বাধা কীভাবে ফাঁকি দেবেন? দলবদ্ধভাবে নয়, আসবেন একা একা; বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তান পৌঁছাবেন; সঙ্গে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি, কোনো ওয়ালপেপার রাখবেন না, যাতে আপনাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে; যদি কোনো বাধা আসে, অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না, আওয়ামী লীগ সরকারি সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না; সাধারণ মানুষকে সঙ্গে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন।’

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জামায়াত এমপির

এটা বাণিজ্য চুক্তি নয়, মার্কিন প্রশাসনের হুকুমনামা: আনু মুহাম্মদ

১২ জুন সব সীমান্তে সমাবেশের ঘোষণা ১১ দলের, রাজধানীতে ১৫ জুন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট: পঞ্জিকাবর্ষের সঙ্গে মিলিয়ে অর্থবছর চায় জামায়াত

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মাহমুদ

সীমান্তে বিএসএফের পুশ ইন কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত

কোনো অভ্যুত্থানের ফল জনগণ পায় না: হাসনাত কাইয়ুম