হোম > রাজনীতি

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা কর্মীদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোন আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে দলটি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম মাসুদ আরও জানান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনকে তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজখবর নিতে পাঠানো হয়।

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দল

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি