হোম > রাজনীতি

স্থানীয় কাঠামোতে প্রশাসক নিয়োগ করে একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: আখতার হোসেন

পঞ্চগড় প্রতিনিধি 

আখতার হোসেন। ফাইল ছবি

দেশের স্থানীয় প্রশাসনিক কাঠামোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এটি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অথচ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব দাবি করে।

আজ রোববার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আমরা সংবিধানের কুসুম কুসুম পরিবর্তন নয়, আমূল পরিবর্তন চেয়েছি। গণমানুষের সংবিধান করতে চেয়েছি। তারা এই সংস্কার মানতে পারছে না...তারা বাংলাদেশের প্রতিটা স্থানীয় কাঠামোতে প্রশাসক নিয়োগ করে একদলীয় শাসন শুরু করার পাঁয়তারা করছে। এটা গণতন্ত্র হতে পারে না। অথচ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ক্রেডিট নেয়। আবু সাঈদ যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিল, সেই লক্ষ্য নিয়ে শাসনকাঠামো চালাতে হবে। চব্বিশের আগের বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, পঞ্চগড় জেলা এনসিপির সদস্যসচিব দেলদার রহমানসহ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান, সরকারকে সহযোগিতার আশ্বাস

জুলাইয়ের শক্তিকে নিয়ে ফের আন্দোলনের হুমকি নাহিদের

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরার জনগণ সবার আগে প্রতিরোধ গড়বে: নাহিদ ইসলাম

আগে ছাত্রলীগ-যুবলীগ করতে হতো, এখন ছাত্রদল-যুবদল ছাড়া চাকরি হয় না: নাসীরুদ্দীন

সোমবার বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে বসবেন তারেক রহমান

বিএনপির হাতে আছে ২৮ কোটি ৭ লাখ টাকা

নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে, সেটি ইসি-আদালতের বিষয়: আ.লীগ নেতা-কর্মীদের বিষয়ে রিজভী