হোম > রাজনীতি

সরকারের কোনো কোনো সিদ্ধান্ত জনআকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না: গোলাম পরওয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সকল সিদ্ধান্ত, সকল নীতি, সকল ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত। কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।’

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ‘আপনারা সংস্কারে অনেকগুলো কমিটি গঠন করেছেন, অনেক পদক্ষেপ নিয়েছেন। সেগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। আপনারা তখন সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো। সেখানে কী জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই একটি সার্চ কমিটি গঠন করলেন। আমরা সেটাকেও ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু আপনারাতো আওয়ামী লীগের রেখে যাওয়া পদ্ধতি দিয়ে সার্চ কমিটি গঠন করলেন।’

সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমরা যেন আর ভুল না করি। ১৫-১৭ বছর আমরা বারবার ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি ম্যাকিংয়ে ভুল হয়েছে। আজকের রক্ত দানের পর জনআকাঙ্খার ফলে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে এমন কোনো ভুল আমরা আর দেখতে চাই না।’

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘রক্তের দায় শোধের জন্য আমাদের একটা জাতীয় ঐক্য দরকার, যার ভিত্তি হবে ৫ আগস্টের বিপ্লবের চেতনা। সব দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, ৫ আগস্টের ব্যাপারেতো মত পার্থক্য ছিল না। আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়েছে। জাতীয় নির্বাচন সামনে আসছে, এখানেও সবার মধ্যে চিন্তার এমন ঐক্য থাকতে হবে যেন সেই ঐক্যের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিতে পারি।’

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারা গেছেন

এনসিপির যুবশক্তির নতুন কমিটি, নেতৃত্বে তারিকুল-ফরহাদ-রিফাত

হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—প্রশ্ন নাহিদের

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম