হোম > রাজনীতি

স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন জাতীয় নগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শিক্ষামন্ত্রী যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের জন্যই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তাদের জন্যই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। তাদের জন্যই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের ছাত্রদল মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছে। এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বললেন, সংবিধান সংস্কার কমিটি সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৬ সালে হওয়ার কথা ছিল না। সংবিধান অনুযায়ী বিএনপির নেতা-কর্মীদের থাকার কথা ছিল ধানখেতে।’

বন্যায় সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে হাসনাত বলেন, ‘বন্যায় আক্রান্ত চট্টগ্রামবাসীকে জনপ্রতি ৩০ টাকার কম বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অথচ চট্টগ্রাম সবচেয়ে বেশি রাজস্ব যুক্ত করে অর্থনীতিতে।’

হাসনাত আবদুল্লাহ স্থানীয় এমপির প্রসঙ্গ টেনে সমালোচনা করে বলেন, ‘সোনারগাঁয়ের এমপির ছেলে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়ে এসেছে। বাবা করে এমপিগিরি, ছেলে করে চাঁদাবাজি। এই চাঁদাবাজদের আমরা দেখতে চাই না।’

পদযাত্রায় জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও এমপি আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

বন্যায় মানুষ কষ্ট করছে আর মন্ত্রীরা বিদেশ ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

চার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে না পারা সরকারের সক্ষমতার প্রশ্ন তোলে: ইসলামী আন্দোলন

সংবিধান সংস্কার পরিষদ না করা রাজনৈতিক প্রতারণার নতুন দৃষ্টান্ত: রাষ্ট্র সংস্কার আন্দোলন

লক্ষণ ভালো নয়, সরকার নিরাপত্তা দিতে পারছে না: জামায়াত আমির

কাতারের সাবেক আমির আল থানির মৃত্যুতে শোকবইয়ে গোলাম পরওয়ারের স্বাক্ষর

গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হবে তিনটি গাছের চারা

বন্যা-দুর্যোগে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির