হোম > রাজনীতি

মুজিবকোট পরা লোকেরাই সার্চ কমিটিতে থাকবেন: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ লোকেরাই নির্বাচন কমিশন (ইসি) গঠনে নতুন সার্চ কমিটিতে জায়গা পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী তাঁতী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠনে যে আইন, সেটি তো পরিচালনা করবে সরকার এবং তার নির্বাহী বিভাগ। যাঁরা আইন প্রণয়ন করবেন, তাঁরা তো সরকারের কথায় করবেন। আওয়ামী চেতনার দ্বারা উদ্বুদ্ধ না হলে আইন প্রণয়ন করা যায় না। আর যে সার্চ কমিটি হবে, সেটি হবে আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ। মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। এই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে।’ 

বর্তমান সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এই পার্লামেন্টে যে আইন হবে, সেটা তো মুজিবকোট পরা আইন হবে। সেখানে মুজিবকোট পরা সার্চ কমিটি হবে। সেখানে কোনো নিরপেক্ষ সার্চ কমিটি হবে না। তারা মুজিবকোট পরা লোক বাছাই করবে। তারা কোনো নিরপেক্ষ লোক বাছাই করবে না। ওই সার্চ কমিটি আরেকজন কে এম হুদাকে খুঁজে বের করবে। আরেকজন রকিবুলকে বের করবে।’ 

তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন, আজকে যে আইনটি পার্লামেন্টে তোলা হবে, সেটি দেখে মনে হচ্ছে এটি সার্চ কমিটি গঠনের খসড়া। নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইন, সেই আইন এটি না। এই আইনের মধ্যে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। জনগণের কোনো অংশগ্রহণ নেই। 

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের সদস্যসচিব মুজিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’