হোম > রাজনীতি

বিরোধীদের সঙ্গে বসুন, না হলে পালাতে হবে: প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনীতিতে সংঘাতের পথ পরিহার করে বিরোধী আলোচনার মাধ্যমে দলগুলোর সঙ্গে সমঝোতার পথে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। সেই ভুল পথ থেকে বেরিয়ে আসেন। বিরোধী দলগুলোর সঙ্গে বসুন, তাহলেই আপনার মুক্তি হবে। তা না হলে আপনাকে পালিয়ে যেতে হবে।’

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে একথা বলেন ডা. জাফরুল্লাহ। ১৭ নভেম্বর জাতীয় মজলুম নেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সংলাপ ছাড়া শেখ হাসিনার মুক্তি নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আপনি যেটা বলেন, সেটা করেন না। আপনি বলেছিলেন, বিরোধী দলের সমাবেশে বাধা দেবেন না। কিন্তু তাদের সমাবেশে বাস বন্ধ করে দিচ্ছেন। সংঘাতের দিকে না গিয়ে সংলাপের দিকে যান।’

সংলাপই দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে বলে মনে করেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সঙ্গে বসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘দেশের সুশাসনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। তা না হলে আপনি আরও বড় সমস্যায় পড়বেন। আপনিতো সমস্যায় পড়বেনই দেশকেও সমস্যায় ফেলবেন। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সীমান্তে ভারত প্রতি সপ্তাহে একজন বাংলাদেশিকে হত্যা করছে। আপনি ভারতের এই অত্যাচার দেখতে পান না? আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি তো আনতেই পারেন না, সেটা আরও বরং দিল্লিতে চলে গেছে।’

তিনি আরও বলেন, সাধারণ মানুষের আয়ের ৩২ ভাগই চাউল কিনতে লাগে। তাহলে বুঝতেই পারেন আমাদের অবস্থাটা কি। কিন্তু প্রধানমন্ত্রী আপনি দিনকে দিন দেখতে পান না।’

এ সময় তিনি মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষ ঘোষণার দাবি জানান।

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান

এনসিপির যুবশক্তিতে যোগ দিলেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের ৪ সদস্য

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

চা-শিল্প এখন সিসিইউতে, আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে: এমপি নাসির উদ্দিন

সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকা প্রকাশ, মনোনয়ন পেলেন যাঁরা

মনোনয়ন না পেয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললেন কনকচাঁপা

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও দেশে মবের ঘটনা ঘটেই চলেছে—সংসদে রুমিন ফারহানা

আ.লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না: আব্দুল মোমেন