হোম > রাজনীতি

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মির্জা আব্বাস। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল আছেন।

গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় মির্জা আব্বাসকে। এরপর নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলে।

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির

শ্রমিকদের আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার: জি এম কাদের

গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

মেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৩ দিনের মধ্যে নতুন বেতনকাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তির

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ