হোম > রাজনীতি

কাতারের আমির-প্রধানমন্ত্রীকে ফল পাঠালেন খালেদা জিয়া ও তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল পাঠালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী। কাতার আমির ও প্রধানমন্ত্রীর পক্ষে উপহার গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, উপহার পৌঁছে দেওয়ার সময় বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এনামুল হক চৌধুরী। এ সময় কাতারে বাংলাদেশে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুও উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ জুন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ফল পাঠানোর সার্বিক ব্যবস্থাপনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) শরিফুল আলম।

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির