হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে আমির শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলে সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। পরে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তাঁকে নেতা-কর্মীরা ধরে ওঠালে বক্তব্য দেওয়া শুরুলে তিনি আবার মঞ্চে বসে পড়েন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তীব্র গরমে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তাররা তাঁকে আর বক্তব্য দিতে নিষেধ করেছেন।’

তবে বসেই বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণ আছি।’ এ সময় উপস্থিত লোকদের তাঁর প্রেশার মাপতে এবং অক্সিমিটার ব্যবহার করতে দেখা যায়।

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলছে।

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার