হোম > রাজনীতি

ইউপি উন্নয়ন বরাদ্দে সরকার-বিরোধী বৈষম্যের অভিযোগ এনসিপি এমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদে (ইউপি) উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার কোনো ইউপিতে বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন করা হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো ও ইউপি উন্নয়নের বরাদ্দপত্র আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে আব্দুল্লাহ আল আমিন এ অভিযোগ করেন। তিনি বলেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদের উন্নয়ন খাতে সরকারদলীয় সংসদ সদস্যদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি।

এনসিপির এই এমপি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার কোনো ইউনিয়ন পরিষদে উন্নয়নের প্রয়োজন নেই, শুধু সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন প্রয়োজন—এমন কোনো প্রতিবেদন বা সিদ্ধান্ত সরকারের কাছে রয়েছে কি না।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই। তিনি মহানগর থেকে নির্বাচিত।’

এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর নির্বাচনী এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দুই-একটি বোধ হয় থাকতে পারে।’

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপির উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’

এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হয়েন না।’

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন একটি কূটচাল: সারোয়ার তুষার

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন হাওলাদার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী