হোম > রাজনীতি

সংসদে তেল থাকলে কী হবে, পাম্পে পাই না: এনসিপির এমপি আল আমিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে চলমান জ্বালানি তেলের ‘সংকট’ তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘আমরা পার্লামেন্টে এসে শুনি, দেশে তেলের কোনো অভাব নেই। কিন্তু মাননীয় স্পিকার, পার্লামেন্টে তেল থাকলে কী হবে? আমরা পেট্রলপাম্পে তেল পাই না। আমার গাড়ি রাত ৩টা-৪টা পর্যন্ত পাম্পে দাঁড়িয়ে থাকে পাঁচ-ছয় লিটার তেল নেওয়ার জন্য।’

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এসব অভিযোগ করেন আব্দুল্লাহ আল আমিন।

নিজের নির্বাচনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আল আমিন বলেন, ‘এই এলাকার জনগণ পরিবর্তনের আশায় আমাকে নির্বাচিত করেছে। গণ-অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করা তরুণ প্রজন্ম আমাকে নির্বাচিত করেছে। তাদের পক্ষ হয়ে আমি কিছু কথা বলতে চাই।’

জাতীয় রাজনীতির প্রসঙ্গে আব্দুল্লাহ আল আমিন বলেন, গণ-অভ্যুত্থানের পর তাঁরা ভেবেছিলেন, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু সংস্কারসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল, সেসব প্রশ্নে এখন সরকারি দলের অনীহা দেখা যাচ্ছে।

তরুণ এই সংসদ সদস্য বলেন, ‘আমরা শুধু দলীয়করণ নয়, বিসিবিতে “বাপের দোয়াকরণ” দেখছি। আমরা ব্যাংকগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ দেখছি। বাংলাদেশ ব্যাংকে দলীয় ব্যবসায়ী নিয়োগ করা হচ্ছে।’

আলোচনায় অংশ নিয়ে সদস্যরা এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ দুর্ভোগের বিষয়ে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আলোচনায় আরও অংশ নেন সিরাজগঞ্জ-৩ আসনের আইনুল হক, হবিগঞ্জ-২ আসনের আবু মনসুর সাখাওয়াত হোসেন, শরীয়তপুর-২ আসনের শফিকুর রহমান (কিরণ), কিশোরগঞ্জ-১ আসনের মাজহারুল ইসলাম, কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেস আলী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের খালেদ হোসেন, গাজীপুর-১ আসনের মুজিবুর রহমান, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ।

২৮ বিচারককে শোকজ, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়—প্রশ্ন হাসনাতের

ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুক পোস্ট সাবেক ছাত্রলীগ নেতার, গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই সনদ ও গণভোট নিয়ে খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে: বদিউল আলম

বাংলাদেশের বিশেষজ্ঞ ও রাজনীতিকদের সঙ্গে জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠক

বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের পাঁচ দিনের কর্মসূচি

‘ওপরের নির্দেশে’ নারী গ্রেপ্তারের অভিযোগ তুলে সংসদে জামায়াতের ক্ষোভ, আজই মুক্তির আলটিমেটাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল