হোম > ছবি

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের জয় সমতুল্য ড্র

রীতিমতো এক পয়েন্ট কেড়ে নেওয়া যাকে বলে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হতো জাপানকে। নেদারল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েছিল এশিয়ার দলটি। কিন্তু প্রতিবারই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে ফেরে। জাপান সমতাসূচক দ্বিতীয় গোলটা করে নির্ধারিত সময়ের ১ মিনিট আগে। তাতেই স্বপ্নভঙ্গ হয় ডাচদের।

ফন ডাইকের গোলে ম্যাচের ৫১ মিনিটে প্রথম লিড নিয়েছিল নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ইউরোপের দলটিকে মাঠ ছাড়তে হয়েছে ১ পয়েন্ট নিয়ে। ছবি: এএফপি
প্রথম গোল হজমের ৬ মিনিটের মাথায় সমতা ফেরায় জাপান। এই গোলের পর দলটির ফুটবলারদের উদযাপন। ছবি: এএফপি
নেদারল্যান্ডস প্রথম গোল করলেও জাপানের খেলোয়াড়দের উচ্ছ্বাসই বেশি লক্ষ্য করা গেছে। দুইবার প্রত্যাবর্তন বলে কথা। ম্যাচে যেন দলটির সাফল্যই বেশি। ছবি: এএফপি
বল নিয়ে যাচ্ছেন জাপানের এক ফুটবলার। তাঁকে আটকানোর চেষ্টায় নেদারল্যান্ডের ফুটবলাররা। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দলটি। ছবি: এএফপি
দুই দলের ফুটবলারদের বল দখলের লড়াই। ম্যাচের এমন দৃশ্য অনেকবার দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে জাপানের ড্র-ই যেন বড় হয়ে আছে ম্যাচটির জন্য। ছবি: এএফপি

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, ৩৬ বছর পর স্কটল্যান্ডের জয়

দিনের ছবি (১৪ জুন, ২০২৬)

কানাডার ড্র, যুক্তরাষ্ট্রের উড়ন্ত জয়

দিনের ছবি (১৩ জুন, ২০২৬)

তিন লাল কার্ডের ম্যাচ, হিমেনেসের কান্না, ছবিতে ছবিতে দেখে নিন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু মুহূর্ত

দিনের ছবি (১১ জুন, ২০২৬)

দিনের ছবি (৮ জুন, ২০২৬)

দিনের ছবি (৭ জুন, ২০২৬)

দিনের ছবি (৬ জুন, ২০২৬)