হোম > ছবি

স্পেনের বিপক্ষে যে ড্র কেপ ভার্দের কাছে জয়ের সমান

আটলান্টায় গত রাতে ম্যাচ শেষেই ডাগআউটে থাকা কেপ ভার্দের ফুটবলাররা শুরু করেন উদযাপন। স্পেনকে হারানোর খুশিতে নয়। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যে ড্র কেপ ভার্দের কাছে জয়ের সমান। আফ্রিকা মহাদেশের দেশটির রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোল করতে পারেনি স্পেন। চলুন ছবিতে ছবিতে দেখে নিই স্পেন-কেপ ভার্দে ম্যাচের কিছু ঘটনা।

২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের কাছে কেপ ভার্দে নিতান্তই শিশু। কারণ, এবারই তো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে কেপ ভার্দে। তবে তাদের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোল আদায় করে নিতে পারেনি স্পেন। আটলান্টায় গত রাতে ম্যাচটি ড্র হয়েছে। ছবি: এএফপি
কেপ ভার্দের কাছ থেকে অনেকবার বল কেড়েও নিয়েছিলেন স্পেনের ফুটবলাররা। কিন্তু স্প্যানিশরা কিছুতেই কিছু করতে পারেনি। ২০১০ বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়েছে কেপ ভার্দে। ছবি: এএফপি
স্পেনের কোচ ভিসেন্তে দে লা ফুয়েন্তে অপেক্ষায় ছিলেন কখন গোলের উদযাপন শুরু করবেন। কিন্তু কেপ ভার্দে সেই সুযোগই তো দিল না। ছবি: এএফপি
বয়স যেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়ার কাছে কেবলই এক সংখ্যা। স্পেনকে একা হাতে সামলেছেন তিনি। প্রতিপক্ষের সাত শটের প্রত্যেকটিই অতিমানবীয় দক্ষতায় প্রতিহত করেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর হয়ে গেলেন মধ্যমণি। ভোজিনিয়াকে ম্যাচ শেষে জড়িয়ে ধরেছেন সাপোর্টিং স্টাফরা। ছবি: এএফপি
কেপ ভার্দের রূপকথার নায়ক ভোজিনিয়া। স্পেনের নিশ্চিত সাত গোল দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন তিনি। ড্রয়ের পর এভাবেই কেপ ভার্দের পতাকা উঁচিয়ে ধরেছেন তিনি। ছবি: এএফপি
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: এএফপি

মেসির হ্যাটট্রিকে শুরু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান

দিনের ছবি (১৭ জুন, ২০২৬)

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপে ড্রয়ের এক দিন

দিনের ছবি (১৬ জুন, ২০২৬)

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের জয় সমতুল্য ড্র

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, ৩৬ বছর পর স্কটল্যান্ডের জয়

দিনের ছবি (১৪ জুন, ২০২৬)

কানাডার ড্র, যুক্তরাষ্ট্রের উড়ন্ত জয়