বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে বরেন্দ্র অঞ্চলের খাল-বিল ও নালা। ভোরের শান্ত পরিবেশে পানিতে নেমে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে দুটি গরু। ছবিটি পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের একটি বিল থেকে তোলা। ছবি: মিলন শেখ

ছাদের টবে ফুটে আছে ফিশারের বেগোনিয়া নামে পরিচিত দৃষ্টিনন্দন একটি ফুল। গাছটি ঝোপালো বৃদ্ধির অভ্যাসসম্পন্ন, শক্তপ্রকৃতির বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। এর আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল। ফুলে সাধারণত চারটি পাপড়ি থাকে এবং প্রতিটি ফুলের আকার প্রায় শূন্য দশমিক ৭৫ ইঞ্চি। রঙিন এই ফুল ছাদের বাগানে এনে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। ছবিটি নগরীর সপুরা এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ