হোম > ছবি

দিনের ছবি (৬ সেপ্টেম্বর, ২০২৬)

রাজশাহী নগরীর জামালপুর এলাকায় বিদ্যুতের তারের ওপর ঝুলে আছে চালকুমড়া। বাড়ির আঙিনা কিংবা মাচায় নয়, বিদ্যুতের তারে এভাবে সবজি ঝুলতে দেখে পথচারীদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিদ্যুতের তারে এ ধরনের সবজি ঝুলিয়ে রাখা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। আজ সকালে জামালপুর এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ