হিউস্টনে গত রাতে গোলের বন্যা বইয়ে দিয়েছে জার্মানি। নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে জার্মানরা। ফুটবল বিশ্বকাপে জার্মানির গোল এখন ২৩৯। গোলমেশিন জার্মানির জয়ের রেশ কাটতে না কাটতেই সকালে আরেক ইউরোপীয় দল গোলের বন্যা বইয়ে দিয়েছে। আট বছর পর বিশ্বকাপে ফেরা সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনের ইয়াসিন আয়ারি জোড়া গোল করেছেন। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জার্মানি-কুরাসাও, সুইডেন-তিউনিসিয়া ম্যাচের কিছু ঘটনা।