হোম > ছবি

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কানাডার হাসি

শেষ বত্রিশের দক্ষিণ আফ্রিকা-কানাডা মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের মতো অবস্থা প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিক বলেও তো একটা কথা আছে। লস অ্যাঞ্জেলেসে গতকাল ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোল করেছেন কানাডা মিডফিল্ডার স্টিফেন ইউস্তাকিও। শেষ পর্যন্ত কানাডা ১-০ গোলে জিতে কেটেছে শেষ ষোলোর টিকিট। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু ঘটনা।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়েন দক্ষিণ আফ্রিকার ওসউইন অ্যাপোলিস। অন্যদিকে কানাডার ফুটবলাররা উল্লাসে ব্যস্ত। লস অ্যাঞ্জেলেসে ১-০ গোলে জিতে কানাডা উঠেছে শেষ ষোলোতে। অ্যাপোলিসের বসে থাকাই হয়ে রইল দক্ষিণ আফ্রিকার প্রতীকী চিত্র। ছবি: এএফপি
শেষ মুহূর্তে গোলের পর এভাবেই উদযাপনে ফেটে পড়ে কানাডা ফুটবল দল। ১-০ গোলে জিতে কানাডা কেটেছে শেষ ষোলোর টিকিট। ছবি: এএফপি
একটু এদিক সেদিক হলেই দক্ষিণ আফ্রিকার গোল হয়ে যেত। তবে শূন্যে লাফ দিয়ে কানাডা গোলরক্ষক মাক্সিম ক্রেপো তা প্রতিহত করেছেন। তাঁর এই সেভেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়নি। ছবি: এএফপি
জয়ের পর সমর্থকদের সঙ্গে করমর্দন করেছেন কানাডা গোলরক্ষক মাক্সিম ক্রেপো। ছবি: এএফপি
মনে হতে পারে এটা কানাডার কোনো স্থান। আসলে তা নয়। লস অ্যাঞ্জেলেসে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর কানাডার ভক্ত-সমর্থকেরা এভাবেই উড়িয়েছেন জাতীয় পতাকা। ছবি: এএফপি
শেষ মুহূর্তে গোল হজম করে শেষ বত্রিশেই থেমে গেল দক্ষিণ আফ্রিকার পথচলা। ফুটবলারদের মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে নকআউট পর্বে হারের বেদনা কেমন হয়। ছবি: এএফপি
লস অ্যাঞ্জেলেস থেকে প্রিটোরিয়ায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। কানাডার কাছে ১-০ গোলে হেরে দক্ষিণ আফ্রিকা বিদায় নেওয়ার পর প্রিটোরিয়ায় এক ভক্ত এভাবেই হতাশ হয়ে পড়েছেন। ছবি: এএফপি

দিনের ছবি (২৯ জুন, ২০২৬)

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার হ্যাটট্রিক

দিনের ছবি (২৮ জুন, ২০২৬)

নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স, নকআউটে কেপ ভার্দে

জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ঐতিহাসিক জয়

দিনের ছবি (২৬ জুন, ২০২৬)

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

দিনের ছবি (২৫ জুন, ২০২৬)

রোনালদোর রেকর্ড, পারল না ইংল্যান্ড, নকআউটে কলম্বিয়া

দিনের ছবি (২৪ জুন, ২০২৬)