হোম > ছবি

ঘানার শেষ মুহূর্তের জয়, উজবেকিস্তানকে উড়িয়ে দিল কলম্বিয়া

টরন্টোতে আজ ভোরে ঘানা-পানামা ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ঘানার মিডফিল্ডার কালেব ইয়েরেনচি গোল করে চমক দেখান। পানামার বিপক্ষে ম্যাচটি ঘানা জিতেছে ১-০ গোলে। এই ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই মেক্সিকো সিটিতে শুরু হয় উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচ। তবে বিশ্বকাপ অভিষেকটা মনের মতো হলো না উজবেকিস্তানের। কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে নবাগত এই দল। চলুন দেখে নিই ছবিতে ছবিতে ঘানা-পানামা, উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচের কিছু ঘটনা।

ঘানা-পানামা ম্যাচ ড্র হওয়া একটা পর্যায়ে মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু শেষ মুহূর্তের গোলে পানামাকে হারিয়ে দিয়েছে ঘানা। ছবি: এএফপি
পানামার জালে বল জড়ানোর চেষ্টা করেও ঘানার ডিফেন্ডার জোনাস আজিতেই লক্ষ্যভেদ করতে পারেননি। তবে শেষ হাসি হেসেছে ঘানা। ছবি: এএফপি
শেষ মুহূর্তের গোলে ঘানা হারিয়ে দিয়েছে পানামাকে। ঘানার সমর্থকদের মুখেও তাই দেখা যাচ্ছে হাসি। ছবি: এএফপি
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে উজবেকিস্তান (সাদা জার্সি)। ম্যাচের এক পর্যায়ে কলম্বিয়া-উজবেকিস্তান দুই দলের ফুটবলারদের মধ্যে কথা-কাটাকাটি সৃষ্টি হয়। ছবি: এএফপি
৬০ মিনিটে উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচ ১-১ সমতা হয়েছিল। নবাগত উজবেকিস্তানের লড়াই এটুকৃুই। শেষ পর্যন্ত কলম্বিয়া ৩-১ গোলে জিতেছে উজবেকিস্তানের বিপক্ষে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে কলম্বিয়ার তৃতীয় গোলের পর এভাবেই উদযাপন করেন দলটির মিডফিল্ডার হামিনতন কাম্পাস। ছবি: এএফপি
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তান লড়াই করেছিল কলম্বিয়ার সঙ্গে। শেষ পর্যন্ত কলম্বিয়া ৩-১ গোলে সহজেই জিতে গেছে। ছবি:

সুইজারল্যান্ডের ৪, কানাডার ৬, সবার আগে নকআউটে মেক্সিকো

দিনের ছবি (১৮ জুন, ২০২৬)

মেসির হ্যাটট্রিকে শুরু আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান

দিনের ছবি (১৭ জুন, ২০২৬)

আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপে ড্রয়ের এক দিন

স্পেনের বিপক্ষে যে ড্র কেপ ভার্দের কাছে জয়ের সমান

দিনের ছবি (১৬ জুন, ২০২৬)

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের জয় সমতুল্য ড্র

জার্মানির ৭-১ গোলের জয়, সুইডেনের পাঁচ