হোম > ছবি

দিনের ছবি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

পদ্মা নদীতে ক্রমাগত পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর টি-বাঁধ এলাকায় উত্তাল স্রোতে একটি কলাগাছ ভেসে যেতে দেখা যায়। ছবি: মিলন শেখ
রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকার একটি ছাদবাগানে ফুটেছে বাহারি ডেজার্ট রোজ (অ্যাডেনিয়াম ওবেসাম)। গোলাপি ও সাদা রঙের দ্বিপাপড়িযুক্ত ফুলটি সহজেই নজর কাড়ছে। রোদপ্রিয় এই রসালো গুল্মের পুরু সবুজ পাতা ও কাষ্ঠল কাণ্ডের সঙ্গে বহুস্তরীয় পাপড়ির গাঢ় গোলাপি কিনারা এবং সাদা-গোলাপি কেন্দ্র তৈরি করেছে দৃষ্টিনন্দন বৈপরীত্য। ছবি: মিলন শেখ