হোম > জাতীয়

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি করা হয়েছে বলে জাতীয় সংসদে বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে যে চরম দুর্নীতি করা হয়েছে, তা আমরা উপলব্ধি করছি। বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরাও নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে চলে গেছেন। যে কারণে উত্তরাঞ্চলের রাস্তাগুলো একেবারেই অবহেলিত থেকে গেছে। আমরা আগামীতে এ ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটসহ যোগাযোগব্যবস্থাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব।’

বাগেরহাট-৪ আসনের আব্দুল আলীমের সম্পূরক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সীমাহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অনিয়মের কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নতি হয়নি। রাস্তাগুলো এখনো কাঁচা রয়েছে। এই রাস্তাগুলো পাকা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকা করব।’

ফেনী-২ আসনের জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরের ১২১টি রাস্তার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের ৮৩টি ও দক্ষিণ সিটি করপোরশেনের ৩৮টি। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও চব্বিশের জুলাই আন্দোলনের শহীদদের নামে সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে।

মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের নাম ‘শহীদ শাহরিয়ার আনাস সড়ক’, শেখ কামাল সরণির (ধানমন্ডি ২৭ নম্বর রোড) নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণির নাম ইনার রিং রোড, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম ঝাউচর প্রধান সড়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম কামরাঙ্গীচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, মেয়র হানিফ ফ্লাইওভারের নাম গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার এবং গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ রাখা হয়েছে।

১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে প্রায় ৭ লাখ যান পারাপার

জঙ্গল সলিমপুর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ