হোম > জাতীয়

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরুর চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভারপ্রাপ্ত স্পিকারের সাথে রামরু’র চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাতে জলবায়ু পরিবর্তন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, অভিবাসন এবং এ বিষয়ে সংসদীয় উদ্যোগ জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈশ্বিক পর্যায়ে কাজ এগিয়ে নিতে সংসদীয় ককাস গঠনের বিষয়ে আলোচনা করেন তাঁরা। একই সঙ্গে কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অবস্থান ও স্বার্থ তুলে ধরার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, ‘দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্যই আমরা সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম।’ তিনি বিশেষ করে হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, দুর্ভোগ ও সংকট নিরসনে আরও গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান নীতিনির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানোর আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অভ্যন্তরীণ অভিবাসন, বাস্তুচ্যুতি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়েও মতবিনিময় হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবন-জীবিকা যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধনও দুর্বল হয়ে পড়ছে।

উল্লেখ্য, রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক। প্রতিষ্ঠানটি অভিবাসন, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি, অভ্যন্তরীণ স্থানান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ে গবেষণা ও নীতিনির্ধারণে সহায়তা দিয়ে আসছে।

ফ্যাসিবাদী সরকারের লুটপাতে বিধ্বস্ত জ্বালানি খাত পুনর্গঠনে সময় প্রয়োজন: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুয়ার খুলতে পারে ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান সরকারের

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে থাকবে ইসলামী আন্দোলন

মানবতাবিরোধী অপরাধের আরও ২ মামলায় জিয়াউল-তারেক সাঈদকে হাজিরের নির্দেশ

অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না—বিদ্যুৎ ও গ্যাস-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

আইডি হ্যাক, প্রতারণা, হয়রানি—সমাধান মিলবে এক প্ল্যাটফর্মেই

সৌদি আরবে কফিল নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ

পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী