হোম > জাতীয়

জামায়াত-সমর্থক ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন রাষ্ট্রের ১৮ জন আইন কর্মকর্তা। তাঁদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। আজ মঙ্গলবার তাঁরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় তাঁরা নিয়োগ পেয়েছিলেন। তাঁরা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ইউসুফ আলী প্রেস ব্রিফিংয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তাঁরা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

সার্চ কমিটির দেড় মাস পরও হয়নি কমিশন

বেসরকারিতে গেলে ঝুঁকিতে পড়তে পারে জ্বালানি খাত

ইলিয়াস আলী গুমের অভিযোগে বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তথ্য গোপন করায় আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা

ইন্টারনেটটা একটু স্লো করে দাও—পলককে ওবায়দুল কাদের

মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

মির্জা ফখরুলই কি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি

মাসব্যাপী বৃক্ষমেলায় ১৬ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী