হোম > জাতীয়

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।

মেজর মো. তছিব মাহমুদ অভির নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যবহারিক জ্ঞানার্জনের জন্য আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সব ধরনের ইকুইপমেন্ট সম্পর্কেও দেওয়া হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

মাদক ঢুকছে ১৮ জেলা দিয়ে, বড় বাজার ঢাকা

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী