হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের ফোনালাপ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওয়াং। ছবি: প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওয়াং। আজ বুধবার সন্ধ্যার এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়েও একমত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নতুন মার্কিন প্রশাসনের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে মার্কিন সরকার রোহিঙ্গাদের জন্য প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এই তহবিল জাতিসংঘের মাধ্যমে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তায় ব্যয় করা হচ্ছে।

মার্কিন প্রশাসন বাংলাদেশের নারী শিক্ষার্থীদের ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নারীদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হবে।

আরও খবর পড়ুন:

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ