হোম > জাতীয়

জাতীয় ঈদগাহে প্রথম জামাত সাড়ে ৮টায়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক। 

আবু বকর বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে। সম্প্রতি ঈদুল ফিতর উদ্‌যাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

আবু বকর আরও বলেন, ‘মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।’ 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থী

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

মধ্যপ্রাচ্যের সংকটে ঢাকায় বাতিল ৪২২ আন্তর্জাতিক ফ্লাইট

ঈদে নিরাপদ যাত্রার জন্য পুলিশের নির্দেশনা

সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১-এ বিদায় নেয় আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি

খালেদা জিয়া ও জুলাই শহীদ যোদ্ধাদের নিয়ে সংসদে আলোচনা

বিমানবন্দরের জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণে বেবিচক-ফায়ার সার্ভিসের সমঝোতা

কার্য উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি