হোম > জাতীয়

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আজ রোববার নৌবাহিনীর প্রধানের সচিবালয়ে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী সিলেকশন বোর্ড ২০২৩-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণের আর্থসামাজিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি, তাই আমরা সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। কারণ, আমাদের লক্ষ্য দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা।’ 

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, সরকার সফলভাবে দেশের জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধন করছে। 

জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট, আদেশ বৃহস্পতিবার

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানেই বেশি সড়ক দুর্ঘটনা: সড়ক পরিবহনমন্ত্রী

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুরকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন

স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১৬টি বেটিং সাইট বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

ইরান-কোরিয়ার মতো নিজস্ব চলচ্চিত্র ভাষা তৈরিতে চলচ্চিত্র আর্কাইভ সাহায্য করতে পারে: তথ্য উপদেষ্টা

সংসদীয় দক্ষতা বাড়াতে গঠিত বিআইপিএস ২৫ বছরেও কার্যক্রম শুরু করেনি