হোম > জাতীয়

ইসির শুনানিতে বিএনপির আমিনা ও মাধবীর প্রার্থিতা বহাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জীবা আমিনা খান ও মাধবী মার্মা (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনীত দুই প্রার্থী জীবা আমিনা খান ও মাধবী মার্মার প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ না করায় এবং খারিজ হওয়ায় প্রার্থিতা বৈধ থাকছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে আজ সোমবার এ সিদ্ধান্ত হয়।

বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেনি ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা আবদুর রহমানেল মাছউদ বলেন, জীবা আমিনা খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় আবেদনটি খারিজ করা হয়েছে। ফলে তাঁর প্রার্থিতা বহাল রয়েছে।

অন্যদিকে বিএনপির মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়েছে। আপিল করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘শুনানিতে বলা হয়েছে, আপিল আবেদনকারীকে সংক্ষুব্ধ প্রার্থী হতে হবে, ব্যক্তি নয়। এটি আইনে রয়েছে। এ কারণে আমার আপিল গ্রহণ হয়নি। এখন আমরা হাইকোর্টে যাব।’

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারের অসন্তোষ

টিকিট বিক্রি করতে চাই না, বাস্তব কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

আদানির বন্ধ ইউনিট ফের চালু

১৭৩ দিন হরতালের সুযোগ কাউকে দেব না: প্রধানমন্ত্রী

হত্যা মামলায় সাবেক সামরিক কর্মকর্তা মামুন খালেদ আবার রিমান্ডে

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করবে ইসি

ফুয়েল পাসের আওতায় ব্যক্তিগত গাড়ি, আরও ১১ পাম্পে বাধ্যতামূলক

পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি টিম

জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা, হইচই

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু