হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৭ মের টিকিট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিন। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের জন্য রোববার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ বিক্রি করছে আগামী ২৭ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হচ্ছে। এরপর বেলা ২টায় থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট।

২৮ মে ঈদুল আজহার সম্ভাব্য দিন হিসেবে ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সেদিন বিক্রি হয় ২৩ মের টিকিট, পরদিন বৃহস্পতিবার বিক্রি হয় ১৪ মের, ১৫ মে ২৫ মের এবং ১৬ মে বিক্রি হয় ২৬ মের টিকিট। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে।

২৫ মে থেকে সরকারিভাবে টানা সাত দিনের ঈদের ছুটি শুরুর কারণে ২৪, ২৫ ও ২৬ মের ট্রেনের টিকিটের চাহিদা তুলনামূলক বেশি।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

এদিকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট শুধু রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে। কারণ, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারিত হতে পারেন।

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন