হোম > জাতীয়

রক্ষণাবেক্ষণ শেষে সচল সামিটের এলএনজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন ধরে গ্যাস সরবরাহ কম থাকার পর আবার আগের অবস্থায় ফিরেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে এলএনজি থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। এ সময় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস রূপান্তর কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই শনিবার বেলা ১টার দিকে টার্মিনালটি সচল হয়।

সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গিয়েছিল। এ কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তরের সক্ষমতা রয়েছে। তবে সাধারণত দুটি টার্মিনাল থেকে মোট ৯০০ থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সামিটের টার্মিনাল বন্ধ থাকায় দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এ ছাড়া দেশীয় গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হয়।

পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এদিকে গত বুধবার গ্যাস সরবরাহ কমার ঘোষণা দেওয়া হলেও মূলত সরবরাহ কমে বৃহস্পতিবার থেকে। শুক্রবার দিনের বেলায় ঢাকার আবাসিক এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যায়। তবে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল।

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

২০২৭ সালে কোন মাসে কত ঐচ্ছিক ছুটি, দেখে নিন তালিকা

সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২০২৪ সালে ৭ নভেম্বরের সেই পরাজিত অপশক্তির পরাজয় ঘটেছে: প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা