হোম > জাতীয়

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মো. নাহিদ ইসলাম। ফাইল ছবি

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রজীবন থেকেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা গুটিকয়েক আইনজীবীদের অন্যতম ছিলেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতা সর্বমহলে প্রশংসিত ছিল।

২০০২ সালে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে সংবিধান ও বিচারব্যবস্থার বিকাশে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। দেশের রাজনীতি, সংসদীয় চর্চা এবং আইন অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন:

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে সংসদ এলাকার ‘জাতীয় কবরস্থানে’

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: কুমিল্লায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

অবসরে যাওয়ার ৯ দিন পর পদোন্নতি, সমালোচনার মুখে বাতিল

অবশেষে চালুর পথে ট্রাক চালকদের চার বিশ্রামাগার

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা: খাদ্য ও পানির সংকটে বাড়ছে ভোগান্তি

নারী বিষয়ক ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মন্ত্রী জাহিদ

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ ‘এখনো পাকিস্তান থাকত’: স্পিকার

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ, কী থাকছে এতে