হোম > জাতীয়

সৌদিতে কার্যক্রম সীমিত, ভোগান্তিতে ১৫৩টি ফ্লাইটের ২২ হাজারের বেশি যাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: এএফপি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে এ পর্যন্ত ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ৭৬টি ও ট্রানজিট ৭৭টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

বেবিচক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ২০ ও রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, ফ্লাইদুবাইয়ের আট, এয়ার ইন্ডিয়ার আট, সালামএয়ারের সাত ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইট মিলিয়ে মোট ১৫৩টি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে। এতে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। তবে কোন সময়সীমার ফ্লাইট ও যাত্রীর হিসাব এতে অন্তর্ভুক্ত, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

সড়ক দুর্ঘটনা কমাতে মালিক-প্রশাসনসহ সবার দায়িত্ব নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু

‎সড়ক দুর্ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই কারও: সড়কমন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা

কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম