হোম > জাতীয়

একটাও মাস্ক পরে নাই, সব কটার জরিমানা করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত অনেক নেতা-কর্মীই মাস্ক পরা ছিলেন না। বক্তব্য দেওয়ার সময় বিষয়টি খেয়াল করেন প্রধানমন্ত্রী। 

এ সময় প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশে হাসতে হাসতে বলেন, ‘একটাও মাস্ক পরে নাই। যারা মাস্ক পরে নাই, সব কটার জরিমানা করা হবে।’

আজ মঙ্গলবার আয়োজিত এই সভায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত বক্তব্য দেন। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে বক্তব্য দেওয়ার জন্য বলেন সঞ্চালক ও প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ। 

কিন্তু তাঁরা বলেন, ছয় দফা দিবসের ইতিহাস দলীয় সভাপতি শেখ হাসিনাই ভালো জানেন। তাই তাঁরা প্রধানমন্ত্রীর মুখ থেকে ইতিহাস জানতে চান। পরে দলীয় সভাপতি তাঁর বক্তব্য দেন। 

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ছয় দফার ইতিহাসসহ সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন। 

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

বিমান খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: মন্ত্রী আফরোজা খানম

সরকারের নীতিগত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন

জুলাইয়ের চেতনা মহান মুক্তিযুদ্ধের চেতনারই বর্ধিত প্রবাহ: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে গরের বৈঠক: সরকারে আস্থা যুক্তরাষ্ট্রের, বিনিয়োগের ইঙ্গিত