হোম > জাতীয়

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বৈমানিক ক্যাপ্টেন মুনতাসির রহমান পাসপোর্ট ছাড়াই জেদ্দায় ফ্লাইট পরিচালনা করেছেন। এতে তিনি সৌদি ইমিগ্রেশনে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দায় পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন।

আজ বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাঁকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তাঁর পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্য পাওয়া যায়নি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এর আগেও বিমানে এ ধরনের ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় পৌঁছে সেখানে আটকা পড়েন। তাঁকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি এবং পরে তিনি অন্য একটি ফ্লাইটে দেশে ফেরেন।

এ ছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন। পরে তাঁকে টিকিট কেটে দেশে ফেরত পাঠানো হয়।

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি