হোম > জাতীয়

ঢাকা মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

আকস্মিক পরিদর্শনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে বেশ কিছু অসংগতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।

আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেল পুরোনো ভবনের বেশ কিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ, নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। অ্যানেসথেসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে। হাসপাতালের বেডশিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এ জন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আজকে আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেব। সারা দেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।’

পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ডের বিল সংসদে

সংসদ অধিবেশনের শেষ দিকে জামায়াতের ওয়াকআউট

বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের নামে বাজেটে বরাদ্দ দাবি

জামায়াতকে একাত্তর প্রশ্নে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে বিরোধীদলীয় এমপিদের বিশেষ বরাদ্দ

ভারতের হাইকমিশনারের উচিত ছিল ক্ষমা চাওয়া: সংসদে নাহিদ ইসলাম

মুদি ও কাঁচাবাজারের কর যৌক্তিকভাবে নির্ধারণ হবে: সংসদে সাকি

কারিগরি ত্রুটি ও কয়লাসংকটে বন্ধ ২ বিদ্যুৎকেন্দ্র, দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা

বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা দরকার, চীন করবে: পানিসম্পদমন্ত্রী

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ