হোম > জাতীয়

ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৭ মে) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ৩৫ বিআরটিএ অফিসে অভিযান চলছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

যেসব কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে; ঢাকার মিরপুর, উত্তরা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, কক্সবাজার, বরগুনা, নীলফামারী, রাঙামাটি, মৌলভীবাজার, যশোর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, শেরপুরসহ আরও কয়েকটি স্থান।

দুদক সূত্রটি জানায়, অভিযান শেষে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে কমিশনে প্রতিবেদন দাখিল এবং ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানে অংশ নেওয়া এনফোর্সমেন্ট টিম।

এর আগে বৃহৎ আকারে আরও দুটি অভিযান পরিচালনা করছে দুদক। এর মধ্যে ৩৬টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) অফিস ও ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালায় দুদক।

ট্রেন দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসি–এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩৮৪ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রকাশ্যে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার-হত্যাকাণ্ড

২০ দিনে ঢাকা থেকে ৬১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে যাত্রী দুর্ভোগ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল

নীলসাগর ট্রেন দুর্ঘটনায় আহত ৬৬, রেলের তদন্ত কমিটি

শিশু ধর্ষণের ঘটনায় এমজেএফের নিন্দা

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা থেকে আজ যথাসময়েই ছাড়বে উত্তরবঙ্গের যেসব ট্রেন

ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া নেওয়া হবে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির