হোম > জাতীয়

জাল সনদে সুপ্রিম কোর্টে চাকরি: বেতন-ভাতার ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অফিস সহকারী হিসেবে ২০০৭ সালে সুপ্রিম কোর্টে চাকরি নেন রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলা। তবে জাল সনদ দিয়ে চাকরি নিয়েছেন–এমন অভিযোগ উঠলে ২০২১ সালে বিভাগীয় মামলা হয়।

বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাঁকে চাকরি থেকে অপসারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই সঙ্গে ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত নেওয়া বেতন-ভাতা বাবদ ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর এই বিষয়ে অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

অফিস আদেশে বলা হয়, চাকরি শুরু থেকেই বাতিল মর্মে গণ্য হয়। সে হিসেবে চাকরিকালে কোনো বেতন ভাতাদি প্রাপ্য হন না গোলাম মাওলা। তাই উত্তোলন করা বেতন-ভাতাদি বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ প্রদান করা হলো।