হোম > জাতীয়

ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য এবং নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও উপকারভোগী নির্বাচনপ্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ধাপে ধাপে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মধ্যস্থতা কার্যক্রমে মামলা কমেছে ৬২.০২ শতাংশ: আইনমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের হুঁশিয়ারি ফিলিং স্টেশন মালিকদের

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমানো সম্ভব হবে: আইনমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার সেতুমন্ত্রীর

হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় খরচ বাড়ল ৩৮৪৮১ টাকা

রাখাইনে দুই বছর জিম্মি, নদী সাঁতরে টেকনাফে এসে আটক মিয়ানমার জান্তা বাহিনীর ৩ সদস্য

জুলাই-আগস্ট হত্যার বিচার: মামলা বাড়ছে, রায় কম

সৌরবিদ্যুতের পালে হাওয়া, তবে ছাদ প্রকল্পে সাড়া কম

মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা