হোম > জাতীয়

শিগগির ভারতের ভিসার ব্যাপারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ড. খলিলুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সম্প্রতি ভারত সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত এবং তা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

পুলিশে আরও ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ৪৬৪ হত্যা ও ৬৬৬ ধর্ষণ মামলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব ভায়োলেন্স প্রতিরোধে নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্রিটিশ হাইকমিশনারের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং শুরু, নিউক্লিয়ার ক্লাবে বাংলাদেশ

পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী