হোম > জাতীয়

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির এ কথা বলেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি বুঝিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে পর্দায় আনার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলা হবে। এ সময় তিনি আগের সরকারের আমলের মতো বর্ডারের অবস্থা কোনো দিন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সফরে তিস্তা ইস্যুতে ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিতের রিট খারিজ

তৃতীয় পক্ষ অশান্তি সৃষ্টি করে সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা করছে: বিমানমন্ত্রী

ঈদযাত্রায় চন্দ্রা-বাইপাইলসহ ৪ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: সড়কমন্ত্রী

জঙ্গল সলিমপুরে হবে দুটি পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার পুলিশ ইউনিট গঠন করছে সরকার

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান

পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে থামলে চলবে না: আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী