হোম > জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিট পাবেন বিনা মূল্যে

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করে টিকিট সংগ্রহ অথবা টাকা রিফান্ড করতে পারবেন। আজ বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বোসরা ইসলাম আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

এসব রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটগুলো যথারীতি পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

বোসরা ইসলাম আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটগুলোর যেসব যাত্রী স্থগিত সময়ে যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন, তাঁরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে উপর্যুক্ত সেবাগুলো নিতে পারবেন।

তাছাড়া, বিমানের ফ্লাইটগুলো নিয়ে যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) –এ যোগাযোগ করতে পারবেন।

বিমানের এই কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

১৮ মার্চও ছুটি ঘোষণা হচ্ছে, ঈদ অবকাশ বাড়বে সরকারি কর্মীদের

বগুড়া-সিলেটসহ ছয় জেলায় এসপি রদবদল

ঈদযাত্রায় যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ মন্ত্রীর

ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪ কোটি আত্মসাৎ, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

যুদ্ধ পরিস্থিতি, সাশ্রয়ী হয়ে চলতে হবে: বিদ্যুৎমন্ত্রী

পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

পাঁচ দিনে শাহজালালে বাতিল ১৭৩ ফ্লাইট

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার, যাত্রা সন্ধ্যায়

উপদেষ্টা নজরুল ইসলাম ও রিজভীর দায়িত্ব বাড়ল