হোম > জাতীয়

বেনজীরকে ফেরাতে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথম দফায় ৩০ দিনের মধ্যে তথ্য চাওয়া হলেও বাংলাদেশ তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছিল। পরে দুবাইয়ের রয়্যাল কোর্ট আদালতের মাধ্যমে আরও কয়েকটি বিষয়ে তথ্য চেয়েছে। সেগুলোও এক-দুই দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।

আজ রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমবার ৩০ দিনের মধ্যে কাগজপত্র চেয়েছিল। আমরা তিন দিনের মধ্যেই পাঠিয়েছি। এরপর তাদের রয়্যাল কোর্ট আদালতের মাধ্যমে আরও কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে। সেগুলোর উত্তরও প্রস্তুত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।’

গত ১৫ জুন বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দেয় দুবাই পুলিশ। তবে তাঁকে কোন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে হস্তান্তর করা হবে, সে ক্ষেত্রে চারটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে চিঠি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই চিঠির জবাব প্রস্তুত করেছে।

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করেন জিয়াউল: জবানবন্দি

বিকাশ, রকেট ও নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্ট

আধুনিক বাংলাদেশের জনক জিয়াউর রহমান: সমাজকল্যাণমন্ত্রী

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক: গবেষণা

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

সাবেক রাষ্ট্রপতি ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-শিল্প সুরক্ষায় গঠিত হচ্ছে বিশেষ কমিটি, সহজ ঋণ ও সৌরবিদ্যুতের আশ্বাস প্রধানমন্ত্রীর

আশকোনা হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসনের ব্যবস্থা