হোম > জাতীয়

পর্যটন উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করবে ‘ইউটিএসএসওবি’

বিশেষ প্রতিনিধি, ঢাকা

থিঙ্কট্যাঙ্ক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশের (ইউটিএসএসওবি) প্রথম নির্বাহী পরিষদের সভা। ছবি: আজকের পত্রিকা

দেশের পর্যটন খাতের উন্নয়নে গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা দিতে যাত্রা শুরু করেছে থিঙ্কট্যাঙ্ক ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডারস সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি)। প্রয়োজনভিত্তিক গবেষণা, নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করাই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এর নেতারা।

সরকারের নিবন্ধন পাওয়ার পর গত ২৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সংগঠনটির প্রথম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডারকে একত্রিত করে একটি নিরপেক্ষ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনটির প্রেসিডেন্ট ড. এইচ এম হাকিম আলি বলেন, পর্যটন উন্নয়নের স্বার্থে গবেষণা ও তথ্যনির্ভর বিশ্লেষণ অত্যন্ত জরুরি। এ ধরনের তথ্য-উপাত্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা প্রদানই তাদের অঙ্গীকার।

অন্যদিকে সেক্রেটারি জেনারেল রেজাউল ইকরাম জানান, সম্মিলিত উদ্যোগ, গবেষণা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটন খাতে টেকসই পরিবর্তন আনা সম্ভব।

সভায় আগামী জাতীয় বাজেটকে সামনে রেখে পর্যটন খাতে করণীয় বিষয়ে মে মাসে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দ্রুত গবেষণা কার্যক্রম শুরু করতে পাঁচ সদস্যের একটি সাবকমিটিও গঠন করা হয়েছে।

ড. হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মফিজুর রহমান, তৌফিক রহমান, জয়েন্ট সেক্রেটারি খাদিজা আক্তারসহ অন্যান্য পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা ও সাংবাদিক প্রণব সাহাও সভায় অংশ নেন।

সভায় দেশের পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।

সড়ক মেরামতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন: সংসদে সড়কমন্ত্রী

জামায়াতে ইসলামী নিজেদের ‘স্বাধীনতাবিরোধী’ হিসেবে মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যাঁরা

রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিনকে পারলাম না: সরকারদলীয় হুইপ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার

শ্রম আইন বাস্তবায়নের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য: মার্কিন রাষ্ট্রদূত

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী