হোম > জাতীয়

ঢাকা থেকে বাতিল আরও ৩৩ ফ্লাইট, ১০ দিনে বাতিল ৩৩৫টি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মধ্যপ্রাচ্যে সংঘাতে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার বিভিন্ন এয়ারলাইনসের আরও ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হলো। এর ফলে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ফলে ওই দিন ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে এয়ার অ্যারাবিয়ার ছয়টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি, ফ্লাইদুবাইয়ের চারটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি, কুয়েত এয়ারওয়েজের দুটি এবং গালফ এয়ারের দুটি ফ্লাইট।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

হাদি হত্যা মামলা: ফয়সালদের গ্রেপ্তারে খুলতে পারে জট

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

১৫ বছর পর পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন

জ্বালানি তেলের সরবরাহ পর্যবেক্ষণে বিপিসির মনিটরিং সেল গঠন

পাম্পে তেল নেই, আক্ষেপ নিয়ে ফিরছেন ক্রেতারা