হোম > জাতীয়

নতুন বেঞ্চমার্ক স্থাপন করল এই নির্বাচন: ইভারস ইজাবস

 কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস ইজাবস বলেছেন, ২০০৮-এর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক (মানদণ্ড) স্থাপন করেছে।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়নে তিনি এই মন্তব্য করেছেন।

ইভারস ইজাবস বলেন, সত‍্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছেন। অপতথ‍্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।

নির্বাচনের সময় প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার চালাতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ‍্যন্তরীণ কোন্দল ছিল বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

ইভারস ইজাবস বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তাঁরা প্রায় অদৃশ্য হয়ে পড়েছেন। নির্বাচনে নারী প্রার্থী ছিলেন মাত্র ৪ শতাংশ।’

ইভারস ইজাবস আরও বলেন, ‘নতুন সরকারকে ভোটারদের প্রত্যাশা পূরণ করতে হবে।’

আইনকে আইনের মতো চলার ব্যবস্থা করব: তারেক রহমান

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান

মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

সংস্কার বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ইইউর

অনেকেই শুধু গণভোট দিয়েছেন, সংসদ নির্বাচনে ভোট দেননি: আলী রীয়াজ

‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় ‘নোট অব ডিসেন্ট’-এর কী হবে, যা বললেন আলী রীয়াজ

মন্ত্রিসভা গঠন ও শপথ প্রক্রিয়া কেমন, কে শপথ পড়াবেন

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা